চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের অস্ত্রের মহড়া

আপলোড তারিখঃ 2018-03-09 ইং
চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের অস্ত্রের মহড়া ছবির ক্যাপশন:
ধাওয়া ও পালটা ধাওয়ায় তটস্থ এলাকা : পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কুকিয়া চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের দেশীয় ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়াও দেয়। এ সময় স্থানীয় একটি বিদ্যালয়ের টিনে এলোপাতারি কোপ দেয় তারা। খবর পেয়ে সদর থানা পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কোন হতাহতের কোন ঘটনা না ঘটলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বিশ্বজিত কুমার সাহাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে একই এলাকার অপর পক্ষের সমর্থক আহমেদ আলী কালুখা। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে আহমেদ আলী কালুখার লোকজন পার্শ্ববর্তী উকতো গ্রামের মেম্বরসহ ২০/৩০ জন ধারালো অস্ত্র নিয়ে কুকিয়া চাঁদপুরে মহড়া দেয়। পরে বিশ্বজিত গ্রুপের লোকজনও অস্ত্রের মহড়া দেয়। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কুকিয়া চাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ঘেরা টিনে এলোপাথাড়ি কোপ মারে তারা। এতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিশ্বজিত কুমার সাহা প্রতিবেদককে বলেন, গত বুধবার দুপুরে আহমেদ আলী কালুখা আমার বাবা-মা তুলে গালিগালাজ করে। পরে আমি বিষয়টি শুনতে পেলে কি কারনে গালিগালাজ করেছে জানার জন্য কালুখা'র কাছে জানতে চাই। পর দিন সকালে কালু খা নিয়ে আমার বাসায় বিষয়টির জন্য মাফ চাইতে আসলে বিপক্ষ লোকজন মনে করে আমি তাকে ধরে নিয়ে গিয়েছি। এ নিয়ে আশা মেম্বরসহ ২০/৩০ জন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ুল নিয়ে কুকিয়া চাঁদপুরে মহড়া দেয়। পরে গ্রামবাসী একত্রে হয়ে ধাওয়া করে আশা মেম্বরের লোকজনদের। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সদস্য বলেন, শুনেছি বিশ্বজিতকে গালিগালাজ করা নিয়ে সামান্য গ-গোল হয়েছে। তবে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস বলেন, বিশ্বজিত নামের এক ব্যক্তিকে গালিগালাজ করা কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত হয়ে উভয় পক্ষ পালটা পালটি অস্ত্রের মহড়া দেয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি আরো বলেন, প্রথমে ধারালো অস্ত্র নিয়ে একপক্ষের লোকজন অস্ত্রের মহড়া দেয়। এর পরপরই অপর পক্ষের লোকজন অস্ত্রের মহড়া দেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়। এ ঘটনায় কেউ আটক বা কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)