৩৫২ বোতল ফেন্সিডিলসহ দর্শনার নয়ন আটক

আপলোড তারিখঃ 2018-03-09 ইং
৩৫২ বোতল ফেন্সিডিলসহ দর্শনার নয়ন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার রুদ্রনগরে ঝিনাইদহ র‌্যাবের অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা রুদ্রনগর গ্রাম থেকে ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী দর্শনা মোহাম্মদপুর গ্রামের নয়ন আলীকে (২৪) আটক করেছে ঝিনাইদহ র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ দামুড়হুদা মডেল থানাই হস্তান্তর করা হয়। ঝিনাইদহ র‌্যাব অফিস সুত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেন এর নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার রুদ্রনগর গ্রামের জনৈক আব্দুল মান্নানের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা মোহাম্মদপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়নকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩শ ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩(খ) ধারার মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)