ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগতিা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন করা হয়। সকালে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন ঘোষনা করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। পরে বিদ্যালযের শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজ, ব্যাঙ দৌড়, নৃত্য, দেশগানসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিকাল ৩টায় পুরস্কার বিতরণ শুরু করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নূর-ই-আলম মোর্শেদা। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। তিনি ক্ষুদে সোনামনিদের উদ্দেশ্যে বলেন, খেলায় হার জিত থাকবে, অংশগ্রহণই বড় কথা। তিনি চ্যাম্পিয়ন, রানার্স আপসহ যারা খেলায় অংশ নিয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক অভিভাবকদের বলেন, আপনারা আপনার সন্তানদের একা চলতে দিন। দেখবেন তারা সবই করতে পারবে। সঠিক সময়ে বিদ্যালয়ে আপনার সন্তানকে পৌছে দিবেন, এরপর আপনার দায়িত্ব শেষ। ছুটির আগ পর্যন্ত শিক্ষকরাই আপনার সন্তানের দায়িত্ব পালন করবেন। সবার পরামর্শ শুনলে প্রতিষ্ঠান চালানো যায়না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সহকারি পুলিশ সুপার আহসান হাবিব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমজাদুল ইসলাম চনচল, সদস্য রিপন আলী, রোমানা, শাজাহান খান, মুস্তাক আহমেদ, বিপ্লব ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বিপুল আশরাফ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক সরোয়ার হোসেন। পরে ৭৭টি ইভেন্টে খেলায় অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
