ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় চার অটোযাত্রী আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়লমারীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল সকালে একটি অটোরিক্সা কয়েকজন যাত্রীকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসছিল। পথিমধ্যে বোয়ালমারীর মাঠের নিকট পৌছালে একটি বালিভর্তি ট্রাক পিছন থেকে অটোরিক্সায় ধাক্কা দেয়। এতে অটোরিক্সায় থাকা ৪ যাত্রী আহত হয়। পরে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে।
