আলমডাঙ্গার আসমানখালি থেকে চোরাই মোবাইলসহ দু’জন আটক

আপলোড তারিখঃ 2018-03-08 ইং
আলমডাঙ্গার আসমানখালি থেকে চোরাই মোবাইলসহ দু’জন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে। চোরাই মোবাইলটি সম্প্রতি আটক হওয়া ইমরানের কুটুম সালাউদ্দিনের কাছ থেকে কেনা আবিকুর রহমান হৃদয়কে পুলিশ আটক করে। পরে তার স্বীকারেক্তিতে সালাউদ্দিনকেও আটক করা হয়। জানা গেছে, কুষ্টিয়ার ইবির এক ব্যক্তির একটি দামী মোবাইল চুরির ঘটনা ঘটে। এ মোবাইল ট্র্যাকিং করে সন্ধান পাওয়া যায় আলমডাঙ্গা উপজেলার আসমানখালিতে। পুলিশ মোবাইলটি আসমানখালির আব্দুর রশিদ খানের ছেলে আবিকুর রহমান হৃদয়ের কাছ থেকে উদ্ধার করে। সে জানায়, মোবাইলটি সে একই গ্রামের সাজিবুল ইসলামের ছেলে সালাউদ্দিনের কাছ থেকে কিনেছে। পুলিশ সালাউদ্দিনকেও আটক করে। আটক সালাউদ্দিন মোবাইলটি তার ভগ্নিপতি সম্প্রতি আটক হওয়া ইমরানের কাছ থেকে নেয় বলে পুলিশকে জানিয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)