৭৬ বোতল ফেনসিডিলসহ ফারুক গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-03-08 ইং
৭৬ বোতল ফেনসিডিলসহ ফারুক গ্রেফতার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগরে ঝিনাইদহ র‌্যাবের অভিযান নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেন জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের শহিদের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেনের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন গোয়ালপাড়া গ্রামের বাজার হতে নতুনপাড়া যাওয়া অভিমুখে পাকা রাস্তার পশ্চিম পাশের মো. রুহুল আমিনের রান্না ঘরের পিছন হতে ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ ও গ্রেফতারকৃত ফারুককে জীবননগর থানায় সোপর্দ করে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)