ঘটনায় থানায় অভিযোগ : সাংবাদিক পরিচয়ে টাকা আদায়

আপলোড তারিখঃ 2018-03-08 ইং
ঘটনায় থানায় অভিযোগ : সাংবাদিক পরিচয়ে টাকা আদায় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় বিষপ্রয়োগ করে দুইটি গরু মারার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিষপ্রয়োগ করে একটি গবনা গরুসহ দুইটি গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর ঘরজামাই পলাশের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করার শর্তে সাংবাদিক পরিচয়ে টাকা আদায় করেছে স্থানীয় জাহিরুল (২৪) নামের রক যুবক। এ সময় একটি শক্তপোক্ত মামলা করারও প্রতিশ্রুতিও দেয় সে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামের ঈদগাপাড়ার বাবুলের স্ত্রী সুবারণ খাতুনের বাড়ির গোয়াল ঘরে দুইটি গরু ছিল। গতকাল সন্ধ্যার দিকে কে বা কারা গোয়ালঘরে ঢুকে দানাদার বিষ ঢেলে দেয় গরুর খাবারের পাত্রের ভিতর। কিছুক্ষন পরে একটি এড়ে গরু ছটফট করতে শুরু করে। এরপর সুবারণ খাতুন ঘর থেকে ছুটে এসে চিৎকার করে। পরে প্রতিবেশীরা ছূটে আসলে গরুটি জবাই করে দেওয়া হয়। এর কিছুক্ষন পরই গর্ভবতী গরুটি মারা যায়। সুবারণ খাতুন জানান, প্রতিবেশি তারাচানের ঘরজামায় পলাশের স্ত্রী সেলিনার সাথে মাসখানেক আগে টিউবওয়েলের পানিপড়া নিয়ে গন্ডগোল হয়। বিষয়টি মিমাংসাও করা হয়। তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে আমি পলাশকে গোয়াল ঘরে কাছে ঘোরাঘুরি করতে দেখি। আমি পাশের বাড়ি গেলে ও আমার গোয়াল ঘরে ঢুকে গরুর খাবার পাত্রে দানাদার বিষ মিশিয়ে দেয়। আমার দুই লাখ টাকার দুইটি গরু মারা গেল। আমি কি নিয়ে থাকবো। আমি অসহায় হয়ে গেলাম বলেই কান্নায় ভেঙে পড়েন। তিনি আরো বলেন, ১০/১৫ দিনের ভিতরে গরুটি বাচ্ছা প্রসব করতো বলে জানায়। মামলা করার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি আজকে এলাকার মাতব্বরদের জানায়। তারা যে সিদ্ধান্ত দিবে আমি করবো। ইতিমধ্যে ঘরজামাই পলাশকে বাচাতে এক পক্ষ দৌড়ঝাঁপ শুরু করে। এদিকে, এলাকার ওমরের ছেলে জাহিরুল স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য গরুর মালিক পক্ষের নিকট থেকে নগদ টাকা হাতিয়ে নেয়। তবে সে কোন পত্রিকার নাম বলেনি। জহুরুল ছবি তুলে নিউজ প্রকাশ করার কথা বলে টাকা চাইলে তাকে নগদ টাকা দেয় বলে জানায় সুবারণের পরিবারের লোকজন। উল্লেখ্য, জাহিরুল এর আগেও এলাকায় বিভিন্ন অপকর্মের নিউজে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিকের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেছে এবং করে আসছে। ইতিমধ্যে নাম ভাঙানো সাংবাদিকের নিকট ভুক্তোভোগিরা চাঁদাবাজির বিষয়টি অবগত করলে তা জানাজানি হয়। এদিকে, খবর পেয়ে গতকাল সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে গরুর মালিক পক্ষ। তবে বিষয়টি এলাকার মাতব্বরদের সহযোগিতায় মিমাংশা হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)