কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

আপলোড তারিখঃ 2018-03-07 ইং
কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ একথা জানিয়েছেন। তিনি জানান, ঢাকা থেকে ঝিনাইদহের শৈলকূপাগামী এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মহাসড়কের লক্ষ্মীপুর ১১ মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে একজনের নাম মোনায়েম। নিহত চারজনের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)