ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দু’মাদক সেবনকারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি মুসলিমপাড়া এলাকার জনৈক ব্যক্তির আমবাগান থেকে এদেরকে আটক করা হয়। পরে আটককৃত দু’মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই রাহাতসহ সঙ্গীয় ফোর্স গতকাল চুয়াডাঙ্গা পৌর শহরের বেলগাছি মুসলিম পাড়ার রেল লাইনের পার্শ্ববতী এলাকার জৈনক ব্যক্তির আমবাগানে অভিযান চালায়। অভিযানকালে একই এলাকার আরশাদ আলীর ছেলে আকরামুল (১৯), সুজন মিয়ার ছেলে ইমনকে (১৯) গাঁজা সেবনের দায়ে আটক করেন। এসময় এদরে কাছ থেকে গাঁজাসহ সেবনের জন্য সরঞ্জাম পাওয়া যায়। পরে এ সকল মাদক সেবনকারী আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
