ভিক্ষা নয়; যদি কারও মন চায় সাহায্য করুন

আপলোড তারিখঃ 2018-03-07 ইং
ভিক্ষা নয়; যদি কারও মন চায় সাহায্য করুন ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ: যদি কারও মন চায়, কিছু সাহায্য করুন, কথা বলার মত মানসিকতা সব সময় থাকে না, কেউ আর ছবি তুলবেন না। মানুষ এ গুলো তুলে তুলে ইন্টারনেটে হাজার হাজার বার দিয়েছে। কেউ কোন মর্যদা দেয় না, আর কেউ ছবি তুলবেন না। ছন্ন ছাড়া মন ঠিক হয়ে আর কোথাও দাড়ায় না। এমন সব কথা গুলো চক, কচুর পাতা, ইট, খোয়া দিয়ে লিখে মনের কথা প্রকাশ করেন নাম না জানা এক চিত্র শিল্পী। একটাই পরিচয় পাওয়া যায় বাড়ি দক্ষিন বঙ্গের বিশাল এক নদীর কুলে বরিশাল জেলার বাসিন্দা। গতকাল সোমবার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে একটি তথ্যের জন্য গিয়েছিলাম। হঠাৎ উপজেলা পরিষদে প্রবেশ পথে ফুলের বাগানের সামনে একটি মনোরম পরিবেশে বট গাছের নিচে একজন অচেনা ব্যক্তি কারও সাথে কোন কথা বার্তা না বলে আপন মনে নিজ হাতে কচুর পাতার সবুজ রং,পাথরের কালো রং, ইটের রং আর চক দিয়ে আকা একটি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের ছবি আঁকছিল। এটি দেখে মনে হচ্ছিল এ যেন সমস্ত রং দিয়ে আঁকা একটি ছবি। ছবির মধ্যে তার হাতের লেখাটাও ছিল চোখে পড়ার মত। ``তবে তাকে তার পরিচয় বা ছবি আঁকার ব্যাপারে জানতে চাইলে সে কোন কথা বলতে রাজি না হলেও তার হাতের লেখার মাধ্যমে বিভিন্ন ছন্দ লিখেছিলেন। সুন্দর এই ছবি দেখে মূহুর্তের মধ্যে উপজেলা পরিষদের সামনে সাধারণ জনগন ভিড় জমাতে থাকে এবং তাকে অর্থ দিয়ে সাহায্য করে। তবে তার মনের আশা ছিল তার আঁকা ছবির একটি মর্যদা পাবে। কিন্তু কেউ এর মর্যদা না দেওয়ায় মনের ভিতরে গভীর দুঃখ নিয়ে জীবনের তাগিদে বিভিন্ন শহর, গ্রামের বাজারে বাজারে ছবি একে বেড়াচ্ছে। তবে এই চিত্র শিল্পীর বিশ্বাস তার হাতের আঁকা ছবি একদিন স্বীকৃতি পাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)