চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচী

আপলোড তারিখঃ 2018-03-07 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচী ছবির ক্যাপশন:
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। নেতাকর্মীরা ‘বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে না’- ইত্যাদি স্লোগান দেন। পূর্বঘোষিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার। বেলা ১১টার দিকে মানববন্ধন শুরু হয়ে চলে ঘন্টাব্যাপী। সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল গণি, আনিসুল হক বিশু, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, মাসুদ রানা আপেল, শামসুল হক শামসু, আব্দুস সালাম, রুবেল হাসান, তুহিন ইসলাম, মেহবুব রহমান, আকুল হোসেন, জেলা ছাত্রদলের সদস্য রিন্টু মহলদার, আরিফ আহম্মেদ শিপলব, শাহ জামাল, নিশান, পিয়াস প্রমূখ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশে, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি। মানববন্ধন কর্মসূচি ঘিরে সকাল থেকে সাহিত্য পরিষদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অপরদিকে, সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইবাদত হোসেন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের ম-ল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, শাজাহান খান, পৌর বিএনপির যুগ্মসম্পাদক দেলোয়ার হোসেন দিনু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দীন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাজিবর রহমান প্রমুখ। এদিকে, পুলিশের কঠোর নজরদারির মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের দলীয় কার্যালায়ের সামনে বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন গড়ে তোলা হয়। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু বিএনপির নেতা রেজাউল করিম মুকুট, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু তালহা প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। `` মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, `খালেদা জিয়ার মুক্তি চাই-নিরপেক্ষ নির্বাচন চাই` স্লোগানে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার সময় শহরের পৌর ঈদগাহ পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপির প্রবীন নেতা এডভোকেট মকলেসুর রহমান স্বপন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপিকে ধ্বংস করতে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। এ কারণে বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের আটক করে কারাগারে বন্দি রাখা হচ্ছে। তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। প্রায় সাড়ে চার হাজার বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াসহ আমাদের নেতা-কর্মীদের আটক রাখা হয়েছে। এসময় বিএনপির নেতা একরামুল হক একা, ইদ্রিস আলী, আব্দুল হামীদ খান গাজু, ইউনিস আলী ফরিদ, নছর, ছামাদ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক মকলেসুর রহমান মুকুল, যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার, ইসমাইল হোসেন, পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, কুতুবপুর ইউনিয়নের যুবদলের সভাপতি খাইরুল, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, রোকন, ছাত্রদল নেতা জয়নাল আবেদিন, লিটন, মো. রোকনুজ্জামান রোকন, মোস্তফা কামাল, সজীব, তানভীর আহম্মেদ, শুভ ইসলাম, বাপ্পারাজসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও পেশাজীবী নেতারা মানববন্ধনে অংশগ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)