দু’দিনব্যাপী মেলায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও সেবা পাবে দম্পত্তিরা

আপলোড তারিখঃ 2018-03-07 ইং
দু’দিনব্যাপী মেলায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও সেবা পাবে দম্পত্তিরা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা মেলা উদযাপন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং নিজস্ব প্রতিবেদক: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ থেকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা মেলা-২০১৮। মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘পরিবার পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। বাংলাদেশের উন্নয়নের সাথে জনসংখ্যা ওৎপ্রৎ ভাবে জড়িত। একই সাথে অর্থনৈতিক সমস্যা সৃষ্টির মূল কারণ। তাই মেলায় এসে পরামর্শ নিতে হবে এবং তা কাজে লাগাতে হবে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান সার্বিক প্রস্তুতি নিয়ে বলেন, ৭ মার্চ ও ৮ মার্চ দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০টি স্টল নিয়ে টাউন ফুটবল মাঠে আয়োজিত পরিবার পরিকল্পনা মেলার শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন। মেলার সকল স্টলে দম্পত্তি ও পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সেবা দেয়া হবে। একই সাথে নব দম্পত্তি, এক ও দুই সন্তান বিশিষ্ট দম্পত্তিদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল/মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সমাপণী দিনে পুরস্কার বিতরণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বেলাল উদ্দীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)