মার্চের শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সনদপত্র বিতরণ

আপলোড তারিখঃ 2018-03-07 ইং
মার্চের শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সনদপত্র বিতরণ ছবির ক্যাপশন:
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার তিন সাংবাদিকের সাফল্য নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার তিন সাংবাদিক `অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজমের` দু’টি কোর্সে অংশগ্রহন করে সফলতা দেখিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজমের ফেসবুক গ্রুপে ৪ মাস মেয়াদী বেসিক সাংবাদিকতা ও টেলিভিশন সাংবাদিকতা কোর্স দু’টির ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক, নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত এবং ফেরদৌস ওয়াহিদ সফলতার সাথে উত্তীর্ণ হোন। বেসিক জার্নালিজম কুইজ ও পরীক্ষায় অংশগ্রহন করে সারাদেশ থেকে মাত্র ৪৮৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবং টেলিভিশন সাংবাদিকতা কোর্সে মাত্র ২১৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মার্চের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার তিন সাংবাদিকের সাফল্য দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ৭১ টিভির জেলা প্রতিনিধি ছড়াকার এমএ মামুন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি উজ্জ্বল মাসুদ, কম্পিউটার অপারেটর বিএ জীবনসহ সমীকরণ পরিবার। গত বছরের ১ অক্টোবর থেকে শুরু হওয়া চার মাস মেয়াদী বেসিক সাংবাদিকতা ও টেলিভিশন সাংবাদিকতা কোর্স দু’টি গত ৩১ জানুয়ারি শেষ হয়। সারাদেশ থেকে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এ কোর্স দু’টিতে অংশগ্রহন করে। সাপ্তাহিক কুইজ, পরীক্ষা, লাইভ সেশন এবং এ্যসাইনমেন্ট জমাদানের মাধ্যমে এ কোর্স দু’টির মূল্যয়ন করা হয়। সক্রিয় অংশগ্রহন, কুইজ এবং এ্যসাইনমেন্ট মূল্যয়নের মাধ্যমে গতকাল বিকালে অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজমের সমন্বয়কারী নাসিমুল আহসান ফেসবুক গ্রুপে এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। উল্লেখ্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) দেশ ও দেশের বাইরে কর্মরত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের জন্য সরকারের এটুআই প্রোগ্রামের সঙ্গে যৌথভাবে বাংলা ভাষায় বিশ্বের প্রথম সাংবাদিকতা বিষয়ক ই-লার্নিং প্ল্যাটফর্ম চালু করে। এই ই-লার্নিং প্লাটফর্মের মাধ্যমে সংবাদকর্মী ও সাংবাদিকতার শিক্ষার্থীরা অবসর সময়ে নিজেদের ঘরে বসেই বিনামূল্যে সাংবাদিকতা শিখতে পারছেন। গত বছরের ১ অক্টোবর থেকে প্রাথমিকভাবে চারটি কোর্স নিয়ে যাত্রা শুরু করার কথা থাকলেও প্রথমে সাংবাদিকতায় বুনিয়াদি কোর্স এবং টেলিভিশন সাংবাদিকতা কোর্স দুটি চালু করা হয়। পিআইবি’র অনলাইন সাংবাদিকতা বিষয়ক কোর্স চালুর পরে দুটো কোর্সে প্রায় ছয় হাজার আগ্রহী শিক্ষার্থী ও সাংবাদিক কোর্সে অংশ নেয়ার আবেদন করে। বাছাইয়ের পর দুটো কোর্সে মোট ২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী নিয়মিত কোর্সে পড়াশোনা করে পরীক্ষায় অংশ নিয়েছে। গত ৩১ জানুয়ারী এ কোর্স দুটি সমাপ্ত হয়। এর প্রায় এক মাস পর গতকাল এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)