অর্থভাবে লাশ নেয়নি পরিবার : আঞ্জুমানে দাফনের প্রস্তুতি

আপলোড তারিখঃ 2018-03-06 ইং
অর্থভাবে লাশ নেয়নি পরিবার : আঞ্জুমানে দাফনের প্রস্তুতি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত বৃদ্ধা ফজলুল হকের (৬০) পরিচয় পাওয়া গেছে। তার স্ত্রী আনোয়ারা বেগম গতকাল সোমবার বিকেলে লাশ সনাক্ত করেন। ফজলুল হক রাজশাহীর চারঘাট উপজেলা সদরের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি স্থানীয় এনা প্রোপার্টিজ নামক একটি প্রতিষ্ঠানে চাকুরিত ছিলেন। সম্প্রতি পারিবারিক কলহের কারণে ফজলুল হক বাড়ি ছাড়েন। এরপর তার লাশ পাওয়া যায় সদর হাসপাতালে। তবে অর্থ ও লোকবল না থাকায় বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে চুয়াডাঙ্গাতেই দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে বৃদ্ধা ফজলুল হকের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। চিকিৎসকদের মতে ‘ফল্স পয়জন’র কারণে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সুনিশ্চিত ভাবে কিছু বলা হচ্ছে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)