৬ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-03-06 ইং
৬ ব্যবসায়ীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ও জেহালা বাজারে অভিযান চালিয়ে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজার ও মুন্সিগঞ্জ পশুহাট বাজারের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেওয়া সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক জানান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নেতৃত্বে মুন্সিগঞ্জ পশুহাটের শহীদ স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে উৎপাদনের তারিখ লেখা না থাকায় প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে চার হাজার ৫০০ টাকা, জেহালা বাজারের হাসিব স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় এক হাজার একশত টাকা এবং একই বাজারের সুমনা স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকা এবং অন্যান্য অপরাধে দুই হাজার ৫০০ টাকা, বিভিন্ন অপরাধে রমেশ ষ্টোরে পাঁচ হাজার টাকা, সনি ফামের্সিতে এক হাজার টাকা ও রেলগেটের বাবু হোটেলে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কনজুমার এ্যসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ্যডভোকেট মানিক আকবর, সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, আলমডাঙ্গা থানার এসআই একরামসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)