জীবননগরের বখাটে সোহাগকে ধরে গণধোলাই : অবশেষে মুচলেকায় মুক্ত

আপলোড তারিখঃ 2018-03-05 ইং
জীবননগরের বখাটে সোহাগকে ধরে গণধোলাই : অবশেষে মুচলেকায় মুক্ত ছবির ক্যাপশন:
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধর জীবননগর অফিস: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও মারধর করেছে জীবননগর পৌর শহরের পুরাতন তেঁতুলিয়া গ্রামের বখাটে যুবক সোহাগ। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। একইসাথে বখাটে যুবক সোহাগকে আটক করে উত্তমমধ্যম দেয় তারা। পরে সোহাগের পরিবারের লোকজন এসে মোচনামা দিয়ে তাকে বাড়ি নিয়ে যায়। গতকাল রোববার সকাল ৭টার দিকে জীবননগর পৌর শহরের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল রবিবার সকাল ৭টার দিকে জীবননগরের শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রী (১৫) প্রাইভেট পড়ার জন্য নিজ বাড়ি মনোহরপুর থেকে কাজীপাড়ার প্রাইড কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথিমধ্যে জীবননগর পৌর শহরের পুরাতন তেঁতুলিয়া গ্রামের মনির হোসেনের ছেলে বখাটে সোহাগ (১৮) তার পথরোধ করে। স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে জোরপুর্বক জাপটে ধরে সে। এ সময় স্কুলছাত্রী চিৎকার করলে তাকে মারধর করে বখাটে সোহাগ। একপর্যায়ে স্থানীয় এক নারী স্কুলছাত্রীকে মারধর করা দেখে কয়েকজনকে নিয়ে ছুটে আসেন। এ সময় তারা বখাটে সোহাগকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে সোহাগের পরিবারের লোকজনকে সংবাদ দিয়ে ডেকে এনে মোচনামা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে স্কুলছাত্রী অভিযোগ করে বলেন, সোহাগ প্রতিদিন তাকে প্রেমের প্রস্তাব দিতো। এতে রাজি না হলে অশ্লীল কথাবার্তা বলতো এবং হুমকি ধামকিও দিতো। একপর্যায় রবিবার সকালে প্রাইভেট পড়ার জন্য আসলে পথিমধ্যে সে স্কুলছাত্রীর উপর হামলা করে। এদিকে কোচিং সেন্টারের বেশ কয়েক জন ছাত্রী অভিযোগ করে বলেন, সোহাগ প্রায়ই কোচিং সেন্টারের পাশে এসে বিভিন্ন মেয়েদের আজেবাজে কথা বলতো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)