দু’দিন পর জীবননগরে ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2018-03-05 ইং
দু’দিন পর জীবননগরে ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় আহত যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
সকলকে কাদিয়ে চলে গেলেন দর্শনার ডাবলু : দাফন সম্পন্ন জীবননগর/দর্শনা অফিস: জীবননগর মনোহরপুরে ইটভাটার মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক হাসিবুল ইসলাম ডাবলু (৪৫) মৃত্যুবরণ করেছেন। গতকাল রবিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত হাসিবুল ইসলাম ডাবলু দর্শনা পৌর এলাকার আজিমপুরের নিজাম মল্লিকের ছেলে। রবিবার রাত ৯টার সময় তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় তার স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাত ১০টার সময় দর্শনা অংকুর আর্দশ বিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজের জানাজায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মন্জু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, আমির হোসেনসহ ওয়েভ ফাউন্ডেশনে কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন। `` জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা করা হয়। কর্মজীবনে হাসিবুল ইসলাম ডাবলু ছিলেন বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা। রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ পরে যুবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি রাজনৈতিক চুলচেরা বিশ্লেষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। উল্লেখ্য, হাসিবুল ইসলাম ডাবলু গত বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলযোগে জীবননগর থেকে ফেরার পথে জীবননগর উপজেলার মনোহরপুর উত্তরপাড়ার মোড়ে ইট ভাটার মাটি বোঝায় ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সর্বশেষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)