বাঁশবাগান থেকে তিন ডাকাত সদস্য আটক : চারটি বোমা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-03-04 ইং
বাঁশবাগান থেকে তিন ডাকাত সদস্য আটক : চারটি বোমা উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হাকিমপুরে সন্ধ্যারাতে ডাকাতির প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক/আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে বোমাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যার সময় আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো। আজ রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হল, চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের ইকরামুল হক (২৮), আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের ইমদাদুল (৩৮) ও ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার নিরব কলোনির মামুন (৩৬)। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম জানতে পারেন হাকিমপুর নামক স্থানে একদল ডাকাত ডাকারিত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। এ সংবাদের ভিত্তিতে তিনিসহ সঙ্গীয় ফোর্স গতকাল সন্ধ্যার পর আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের জনৈক মফিজ উদ্দীনের বাঁশবাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের দাউদ আলীর ছেলে ইকরামুল হক, আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের জামির আলীর ছেলে ইমদাদুল ও ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার নিরোদ কলোনির ইদ্রীস আলীর ছেলে মামুনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪টি হাত বোমা উদ্ধার করা হয়। যেগুলো লাল টেপে মোড়ানো ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। একই সাথে তাদের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)