ছবির ক্যাপশন:
সবসময় পেশাদারিত্ব নিয়ে কাজ করেছে; তাঁর সাফল্য কামনা করি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের ভূতপূর্ব অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত শরিয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেনকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ পার্ক লেনে অবস্থিত পত্রিকার প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম।
প্রধান অতিথি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পদোন্নতি পাওয়া এসপি আব্দুল মোমেনের ভুয়সী প্রশংসা করে বলেন, তিনি সবসময় পেশাদারিত্ব নিয়ে কাজ করেছে। আব্দুল মোমেন একজন ভাল সহকর্মী ছিলো। নতুন কর্মস্থলে যোগদান করে দেশ ও মানুষের সেবা করুক। তাঁর উত্তোরত্তর সাফল্য কামনা করি।
পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক এমএ মামুন, রফিক রহমান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সবশেষে সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে এসপি আব্দুল মোমেনের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম।
এসময় বিদায়ী চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত শরিয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের পেশাদ্বারিত্ব ভাব নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপরাধ দমনের চেষ্টা করেছি। জনজীবনে যারা শান্তি নষ্ট করে সেই সব সন্ত্রাসীদের সঙ্গে আমার কর্মজীবনে কোন সময় আপোষ করিনি। নতুন কর্মস্থলে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে দৈনিক সময়ের সমীকরণ’র ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সম্পাদক সুমন পারভেজ, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম, সার্কুলেশন ম্যানেজার আলমগীর হোসেন, জৈষ্ঠ্য প্রতিবেদক উজ্জল মাসুদ, নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত, আনিছ বিশ্বাস, সোহেল রানা ডালিম, ফেরদৌস ওয়াহিদ, মাবুদ সরকার, মেহেদী হাসান, মেহেরাব্বিন সানভি, অনলাইন ডেস্ক ইনচার্জ রাহুল রাজ ও সাংবাদিক মাহফুজ মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য পদোন্নতি প্রাপ্ত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার শিঘ্রই পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর জেলায় যোগদান করবেন। এ লক্ষ্যে আজ রবিবার সকালে তিনি চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। তিনি দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় যাবত চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
