প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা শেখপাড়ার সোনা মিয়া আটক

আপলোড তারিখঃ 2018-03-04 ইং
প্যাথেডিনসহ চুয়াডাঙ্গা শেখপাড়ার সোনা মিয়া আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের শেখপাড়ার সোনা মিয়া (৪২) ১০ এ্যাম্পুল প্যাথেডিনসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক। গতকাল শনিবার রাত ১০টার পর চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চা বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পারিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা পৌর শহরের শেখপাড়ার কেসমত আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোনা মিয়াকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১০ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)