অর্থ আত্মসাৎ করে নয়; নিজ অর্থেই কন্ট্রোল রুম করেছেন ফিল্ম ফেয়ার মিঠু

আপলোড তারিখঃ 2018-03-04 ইং
অর্থ আত্মসাৎ করে নয়; নিজ অর্থেই কন্ট্রোল রুম করেছেন ফিল্ম ফেয়ার মিঠু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সিটি ক্যাবল ও সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্কের বিপুল অর্থ আত্মসাৎ করে কন্ট্রোলরুম স্থাপনসহ তার বিরুদ্ধে প্রকাশিত একাধিক অভিযোগের প্রতিবাদ ও ভিন্নমত পোষণ করেছেন ফিল্ম ফেয়ার ক্যাবল নেটওয়ার্কের পরিচালক একেএম সালাউদ্দীন মিঠু। গতকাল ০৩ মার্চ দৈনিক সময়ের সমীকরণ এ প্রকাশিত চুয়াডাঙ্গা ভিশন ক্যাবল নেটওয়ার্কের আহ্বায়ক মো. ছাইদুর রহমান রওশনের এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিন মিঠু বলেন, ‘তিনি দীর্ঘ ২০ যাবত সিটি ক্যাবল নেটওয়ার্কের সভাপতির দায়িত্বে ছিলেন; যার বৈধ কাগজপত্র রয়েছে। এ সময়ের মধ্যে সিটি ক্যাবল ও সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্কের বিপুল অর্থ আত্মসাৎ করে ফিল্ম ফেয়ার নামক নিজস্ব একটি কন্ট্রোলরুম স্থাপন করার যে কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও মানহানির সামিল। ফিল্ম ফেয়ার ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোলরুম আমি নিজের অর্থে করেছি। এর সাথে যারা জড়িত ছিল তারা চুক্তি বাতিলের সময় বিনিয়োগের সমুদয় টাকা পরিশোধ করে নিয়ে গেছে।’ এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সালাউদ্দীন মিঠু আরো জানান, শনিবার সরকারি ছুটির দিন থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ রবিবার তাদের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)