মেহেরপুরে পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-03-04 ইং
মেহেরপুরে পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক পরিমল সিংহ শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে এ মেলার উদ্বোধন করেন। পরে শহীদ মফিজুর রহমান মুক্তমঞ্চে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন ও জেলা পরিষদ সদস্যা শামিম আরা হীরা। পরে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে নব দম্পতিদের ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এবার মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)