মেহেরপুর কলাইডাঙ্গায় অগ্নিকান্ডে তামাকঘর ভস্মিভুত : লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2018-03-03 ইং
মেহেরপুর কলাইডাঙ্গায় অগ্নিকান্ডে তামাকঘর ভস্মিভুত : লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের এক দরিদ্র কৃষকের তামাক ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে তামাক ঘরটি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা মাঝপাড়ার মৃত সোবহান মল্লিকের বড় ছেলে ইসলামের তামাক ঘরে থেকে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। এসময় বাড়ীর লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। শুকনো পাতা জলন্ত পাইপের উপর পড়ে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্থ ইসলাম জানায়, এ অগ্নিকা-ে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)