নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফিল্ম ফেয়ার ক্যাবল টিভি’র ডিশ লাইনের তার কাটার অভিযোগের প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশ করেছে চুয়াডাঙ্গা ভিশন ক্যাবল নেটওয়ার্কের আহ্বায়ক মো. ছাইদুর রহমান রওশন। তিনি এক লিখিত অভিযোগে জানিয়েছেন, তিনি এক লিখিত বক্তব্যে উল্লেখ করেন গত ০২/০৩/১৮ইং তারিখে তাদেরকে জড়িয়ে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। তিনি বলেন, ‘একেএম সালাউদ্দিন মিঠু বর্তমানে সিটি ক্যাবল নেটওয়ার্কের কেউ নন। তিনি উল্লেখ করেছেন দীর্ঘ ২০ যাবত সিটি ক্যাবল নেটওয়ার্কের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি কেবল মাত্র ০২/০১/১৪ ইং সাল থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৩ বৎসর দায়িত্ব পালনরত ছিলেন। এ সময়ে তিনি সিটি ক্যাবল ও সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্কের বিপুল অর্থ আত্মসাৎ করিয়া ফিল্ম ফেয়ার নামক নিজস্ব একটি কন্ট্রোলরুম স্থাপন করেন। যাহার কোন বৈধ কাগজপত্র নাই। এখন নিজের দোস ঢাকার জন্য চুয়াডাঙ্গা ভিশন ক্যাবল নেটওয়ার্ক মালিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। প্রকৃত; সিটি ক্যাবল নেটওয়ার্কের ট্রেড লাইসেন্স ও বিটিভি লাইসেন্স মালিক মূলত ৬জন এবং তার বর্তমান নিজস্ব কন্ট্রোলরুম হতে পরিচালিত সম্প্রচার কর্মকান্ড সম্পূর্ন অবৈধ জানিয়ে ইতিপূর্বে ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড ও ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড পৃথক ভাবে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।’
