ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: নিজ জেলায় ফিরেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনস্থ বাসভবন থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন তিনি। সেখান থেকে বিকাল সাড়ে ৫টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর বিমানবন্দরে পৌছান হুইপ ছেলুন। পরে সড়ক পথে রাত সাড়ে ৮টায় কবরী রোডস্থ নিজ বাসভবনে আসেন। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবু সুজিত রায় নন্দী।
হুইপ ছেলুনের একান্ত সহকারী রুবাইত বিন আজাদ সুস্থির জানান, গত ১৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা হতে ঢাকায় যান হুইপ ছেলুন জোয়ার্দ্দার। সেখানে সংসদীয় অধিবেশন ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সময় পার করে চুয়াডাঙ্গায় ফিরেছেন। আজ থেকে স্থানীয় ভাবে দেয়া বেশ কিছু কর্মসূচী ও দলীয় কর্মসূচীতে অংশ নেবেন তিনি। এ ছাড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
