ছবির ক্যাপশন:
মুজিবননগর প্রতিনিধি: মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেফা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের মোনাখালি গ্রামের বাজারপাড়ার শরিফুল ইসলামের মেয়ে এবং মোনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামে সেফা খাতুন তার পিতার সাথে এক আত্মীয়র কলমাছানির দাওয়াত খেতে যায়। বাড়ির সবাই যখন খাওয়া-দাওয়ায় ব্যস্ত মেয়েটি তখন সবার অজান্তে বাড়ির দোতালার ছাদে খেলতে যায়। এসময় বাড়ির ছাদের উপরদিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে তার হাত পড়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদুৎ এর তারে আলোর ঝলকানি দেখা দিলে লোকজন তাড়াতাড়ি ছাদে গিয়ে মেয়েটিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে মুজিবনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাদ এশা মেয়েটির দাফন সম্পন্ন হয়েছে।
