আলমডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ইমরান আটক

আপলোড তারিখঃ 2018-03-03 ইং
আলমডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ইমরান আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গার স্টেশনের গোডাউনের নিকট থেকে চিহ্নিত সন্ত্রাসী ইমরান (২২) কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার উত্তর কলেজ পাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রহমানের ছেলে ইমরান দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ইতিপূর্বে তার বাড়ি থেকে বিপুল পরিমান গুলি উদ্ধার করে র‌্যাব ও পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, এসআই একরামুল, এএসআই মোস্তফাসহ একদল পুলিশ পশুহাট এলাকা থেকে ইমরানকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তিতে রেল স্টেশনের গোডাউনের পাশ থেকে একটি ওয়ান সুটার গান, এক রাউন্ড গুলি ও একটি ড্যাগার উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, তার নামে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র-গুলি, চাঁদাবাজী, ছিনতাই, নারী নির্যাতনসহ ১০টি মামলা রয়েছে। গতকালই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)