ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ক্রিকেট খেলা কেন্দ্র করে নাইমুর (১৪) নামের এক স্কুলছাত্রকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জখম করেছে তারই সহপাঠী দু'জন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র নাইমুর সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহের মিজানুরের ছেলে। জানা যায়, গতকাল সকালে ডিঙ্গেদহ খেজুরার ঈদগা মাঠে ক্রিকেট খেলা চলছিল। এসময় বল জোরে করাকে কেন্দ্র করে আসিফ ও রফিকুল স্ট্যাম্প দিলে নাইমুরের মাথায় আঘাত করে। এতে নাইমুর গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা নাইমুরকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিকট গেলে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, নাইমুরের অবস্থা আশংকাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লাগায় বমি করছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করাও হতে পারে।
