চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2018-03-02 ইং
চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ব্যাতিক্রম আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ‘মুক্তিযুদ্ধের চেতনা, ভাষণ দিয়ে সূচনা’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর উদ্যোগে ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫ টি কলেজের ৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৩ জন ও কলেজ পর্যায়ের ৩ জন শ্রেষ্ঠ প্রতিযোগীকে নির্বাচিত করেন বিচারক মন্ডলী। এ ছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া, নের্তৃত্ব বিকাশে ভাষণের গুরুত্ব তুলে ধরা, এবং ভাষণটি বিশ্ব ঐতিহ্যের অর্ন্তভুক্ত হয়েছে তা সকলকে জানানোই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)