মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রেস ব্রিফিং

আপলোড তারিখঃ 2018-03-02 ইং
মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রেস ব্রিফিং ছবির ক্যাপশন:
শুধু আটকে রাখাই সমাধান নয়, তাদের পূনর্বাসন করা প্রয়োজন ডেস্ক রিপোর্ট: মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হলো প্রেস ব্রিফিং অনুষ্ঠান। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’এই শ্লোগানে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে জনসচেসতা গড়ে তোলার লক্ষ্যে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযানের প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সাংবাদিকদের সাথে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসেকর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসক বলেন, ‘মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা তৈরীতে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শুধু আটকিয়ে রাখাই সমাধান নয়, তাদের পূনর্বাসন করা প্রয়োজন। গৃহবধূ ও স্কুলের বাচ্চাদের মাদকের ব্যাপারে সচেতন করে তুলতে হবে। আমাদের পরিবার মাদক আক্রান্ত হলে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা ভয়াবহ আকার ধারন করবে। তাই এ ব্যাপারে এখনই বিশেষ গুরুত্ব দিতে হবে।’ লিখিত বক্তব্যে জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বলেন, ১লা মার্চ থেকে শুরু হওয়া ‘মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান’ উপলক্ষ্যে বিষদ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সামনে মাদকের অপব্যবহার বিরোধী কর্মসূচী তুলে ধরাসহ গতকাল রাত ৮টা ৫০ মিনিটে দেশের সকল টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচারিত হয়। এ ছাড়াও জেলা তথ্য অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মকান্ড অব্যহত রয়েছে বলে উল্লেখ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন বলেন, ‘আমাদের ভিশন; মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া। মিশন; দেশে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি, অবৈধ মাদক বিক্রয় বন্ধে সমন্বিত অভিযান জোরদারকরণ এবং মাদকাসক্তের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাদকের অপব্যবহার নুন্যতম পর্যায়ে নিয়ে আসে। এ লক্ষ্যে যোগান হ্রাস, চাহিদা হ্রাস ও ক্ষতি হ্রাস করণমূলক তিনটি কার্যক্রম অব্যহত রয়েছে। তিনি আরো জানান, বিগত ২০১৭ সালের জানুয়ারি হতে ডিসেম্বর মাস পর্যন্ত মোট ৪৮৩টি অভিযান পরিচালনা করা হয়েছে, মোট মামলার সংখ্যা ১০৭টি, নিয়মিত মামলা ৮৭টি, মোবাইলকোর্টে মামলার সংখ্যা ২০টি, মোট আসামীর সংখ্যা ১১৯জন, জনসচেতনামূলক কার্যক্রমের সংখ্যা ১৫৫টি। মোট রাজস্ব আদায় হয়েছে ৫৬ কোটি ৮৪ লক্ষ ৫৪ হাজার ৫১০ টাকা। উদ্ধার করা হয়েছে ৪ কেজি ৩৬১ গ্রাম হেরোইন, ৩৬৩ বোতল ফেনসিডিল, ১৮ কেজি ৬১১ গ্রাম গাঁজা, বুপ্রেনরফাইন ইনজেকশন ৪৯ এ্যাম্পুল, চোলাইমদ ১৩ লিটার, জাওয়া (পঁচা ভাতের নির্যাস জাতীয়) ১০০ লিটার, তাড়ি ৫২৭ লিটার, ইয়াবা ৫৫০ পিস ও এ্যালকোহল ৭৭ লিটার। তবে পর্যাপ্ত জনবলের অভাবে ব্যহত হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সহকারী কমিশনার ফখরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মেহেরপুর অফিস জানিয়েছে, আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা, মাদক পাচারকারী, মাদক বিক্রেতা, সেবনকারী, এই কাজে প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধে সোচ্চার এবং এসকল সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করার পাশাপাশি মাদকের কুফল সর্ম্পকে জনগনকে সচেতন করার কাজে অংশ নেওয়া প্রয়োজন। এর আলোকে মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাবে প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন তথ্য অফিসার মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ। প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পাদক রফিক উল আলম, উপদেষ্টা তুহিন আরণ্য, কামরুজ্জামান, জেলা মাদকদ্রব্য আইনের কর্মকর্তা জসিম উদ্দিন, আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, এনটিভির প্রতিনিধি রেজওয়ান বাশার তাপস প্রমূখ। এসময় জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)