দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দু’টি দাফন করা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ফিতাজ আলীর ছেলে আনারুল ইসলাম রানা (২৫) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সে বুধবার দিনগত রাতে বাড়ীর সকলের অজান্তে পার্শ্ববর্তী গাবুর আমবাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি টের পেয়ে মৃত. অবস্থায় একটি আম গাছ থেকে রানার ঝুলন্ত লাশ উদ্ধার করে তার পরিবার। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় বৃহ¯পতিবার বিকাল ৫টার দিকে জগন্নাথপুর গ্রাম্য কবরস্থানে রানার দাফন স¤পন্ন করা হয়।
অপরদিকে, উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রহম আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫) দীর্ঘদিন ধরে পেটের পিড়া ও মানসিক রোগে ভুগছিল। সে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির সকলের অজান্তে বাড়ির গোয়াল ঘরের আড়াই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে মৃত অবস্থায় গোয়াল ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় বৃহ¯পতিবার বিকাল ৬টার দিকে গ্রাম্য কবরস্থানে নিহতের দাফন স¤পন্ন করা হয়।
