ভারতীয় শাড়ী থ্রিপিসসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-03-02 ইং
ভারতীয় শাড়ী থ্রিপিসসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর ও দামুড়হুদায় বিজিবির পৃথক চোরাচালানবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: জীবননগর ও দামুড়হুদা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ, ভারতীয় শাড়ী, থ্রিপিস, ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব অঞ্চল থেকে এসকল মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবর পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তার উপর হতে ২৬০ কেজি ভারতীয় পলিথিন ব্যাগ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। এদিকে, একইদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তার উপর হতে ১৬টি ভারতীয় শাড়ী এবং ৭টি ভারতীয় থ্রিপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবর স্থান হতে ৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৬ হাজার ৮’শ টাকা। এদিকে, একইদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাজত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের খালপাড় মাঠ হতে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫’শ টাকা। উদ্ধারকৃত ২৬০ কেজি ভারতীয় পলিথিন ব্যাগ, ১৬টি ভারতীয় শাড়ী, ৭টি ভারতীয় থ্রিপিস, ৬৭ বোতল ফেনসিডিল এবং ১৯ বোতল ভারতীয় মদ’র সর্বমোট মূল্যে ৩ লাখ ৩’শ টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং ফেনসিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)