ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার আদর্শ প্রাথমিক বিদ্যলয় সংলগ্ন খাসজমিতে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কাঁচা বাজারের কাছে আদর্শ স্কুল সংলগ্ন সরকারী সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতুৃত্বে পুলিশের একটি দল বেলা ১২টার দিকে উচ্ছেদ অভিযান চালায়। এ ছাড়াও উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামে খাস জমিতে অবৈধভাবে নির্মাণাধীন বাড়ি উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার কাঁচাবাজার সংলগ্ন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে উপজেলার বকসিপুর গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন, ক্যানেলপাড়ার মৃত ননী গোপাল ঘোষের ছেলে নিমাই ঘোষ, এরশাদপুর গ্রামের সৈয়দ আলী মাষ্টারের ছেলে আল মামুন, জগন্নাথপুর গ্রামের সাবের আলীর ছেলে মিলন আলী, বাবুপাড়ার আক্কাস আলীর ছেলে মহিনুল ইসলাম, রাধিকাগঞ্জের আব্দুল ওয়াহেদের ছেলে রেজাউল ইসলাম, মিয়াপাড়ার খোয়াজ আলী মিয়ার ছেলে ডাবলু, আসাননগর গ্রামের আকবর আলীর ছেলে মহির উদ্দিন, উপজেলার অভয়নগর গ্রামের সামছদ্দীনের ছেলে আবুল কাশেম কাঁচাপাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল। তারা এ জায়গা সরকারী খাস জমি উল্লেখ করে বন্দোবস্ত নেবার পরিকল্পনা করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অবৈধ দখল মুক্তের জন্য নোটিশ জারি করা হয়। পর পর ৩টি নোটিশ দেবার পরও তারা সেখান থেকে না সরে গেলে বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের সরকারী খাস জমিতে অবৈধভাবে মোহাম্মদ মালিতার ছেলে আবদাল মালিতা, মৃত ইনাজ উদ্দিন ফরাজীর ছেলে ফয়েজ ফারাজী, মৃত ফকির মোহাম্মদের ছেলে কিতাব আলী, ফয়েজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, ছামেদ মন্ডলের ছেলে ইসমাইল হোসেন,জামাত আলীর দু’ছেলে তাহাজ উদ্দিন ও নিয়াজ আলী, ফকির মোহাম্মদের ছেলে ইকতার আলী, ওমের মালিতার ছেলে একরাম মালিতা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিল। তাদের এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ফকরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমীনসহ পুলিশের একদল ফোর্স।
