ছবির ক্যাপশন:
নিজের দোকানে আগুন ধরিয়ে পুলিশের হাতে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গমপট্টিতে নিজের বাবার নামে মজিদ হোমিও হল দোকানে আগুন লাগিয়ে পুলিশের হাতে আটক গাড়াবাড়িয়ার শফিকুল ইসলাম। গতকাল বুধবার দুপুর ২টার পার আগুন ধরিয়ে পালিয়ে যায় সে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন বাড়তে না পারলেও দোকানের কিছু আসবাবপত্র পুড়ে যায়। পরে ৪টার দিকে শফিকুল নিজেই দোকানের কাছে আসলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরের গমপট্টিতে (চালের আড়ৎ পট্টি) মজিদ হোমিও হল নামে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান রয়েছে। এই দোকানে গতকাল দুপুরে আগুন ধরিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায় দোকানের মালিক গাড়াবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম শফি (৩৮)। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আশপাশের লোকজন অভিযোগ করে বলেন, হালকা বুদ্ধির শফিকুল নিজেই আগুন ধরিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। আশপাশে চাউলের দোকান ছাড়াও অনেক গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ক্ষতির পরিমান বেশি না হলেও দোকানের টেবিল চেয়ারসহ দোকানের পর্দা ও দোকানের চাটাই পুড়ে যায়। পরে বিকাল ৪টার দিকে শফিকুল নিজেই দোকানের পাশে আসলে স্থানীয়রা তাকে আটক করে সদর ফাঁড়ি পুলিশকে খবর দিলে সদর ফঁড়ির এএসআই শরিফুল ইসলাম তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে প্রেরণ করেন।
