ভ্রাম্যমাণ আদালত : রঞ্জুকে ৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-03-01 ইং
ভ্রাম্যমাণ আদালত : রঞ্জুকে ৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালির অভিযোগে যুবক আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান চালিয়ে রঞ্জু (২৮) নামের চিহ্নিত এক দালালকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে শেষবারের মত সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার সদর হাসপাতাল চত্ত্বরে ইউএনও ওয়াশীমুল বারী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে এ ঘটনা কিছুই জানেন না হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। যদিও তার সামনেই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসদাচরন করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহিঃবিভাগের ১০১ নং রুমের নিকট থেকে কোন এক রোগিকে ভাগিয়ে নেয়ার চেষ্টা করে। দালালির বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে হাসপাতাল চত্ত্বরে উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাকে সতর্ক করে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামিম কবির প্রতিবেদককে বলেন, শুনেছি দালাল ধরেছে। এ বিষয়ে আমি কিছুই জানিনা। এই বলে তিনি মোবাইলের লাইন কেটে দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী জানান, হাসপাতালে দালালির অভিযোগে রঞ্জুকে রোগিরা আটক করে। খবর পেয়ে আমি ঘটনার সত্যতা যাচাই করে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ৫ হাজার টাকা জরিমানা করি এবং তাকে শেষবারের মত সতর্ক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)