মেহেরপুরের কলাইডাঙ্গায় অন্তঃসত্ত্বা গৃহবধুকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-01 ইং
মেহেরপুরের কলাইডাঙ্গায় অন্তঃসত্ত্বা গৃহবধুকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে ঝর্ণা খাতুন (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত হয়েছে। আহত ঝর্ণা খাতুন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ঝর্ণা খাতুন কলাইডাঙ্গা গ্রামের বেল্টু হোসেনের স্ত্রী। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ঝর্ণা খাতুন জানান, তার ছোট চাচা ফারুকের সাথে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে। বুধবার সকালে ওই বিরোধে জের ধরে ঝর্না খাতুনের মা রেক্সোনার সাথে তার চাচা ফারুকের কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুক ধারালো দা দিয়ে রেক্সোনার ওপর হামলা চালায়। এ সময় ঝর্ণা খাতুন প্রতিরোধ করতে গেলে তার হাতে দায়ের কোপ লাগে। এতে সে মারাত্মক জখম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু এহসান রাজু জানান, ঝর্নার হাতে ৬টি সেলাই দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)