ঝিনাইদহে এলজিইডির কোয়ার্টার থেকে কর্মচারীর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-03-01 ইং
ঝিনাইদহে এলজিইডির কোয়ার্টার থেকে কর্মচারীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মদনমোহনপাড়ার এলজিইডির কোয়ার্টার থেকে কবির হোসেন (৪৪) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। জেলার কালীগঞ্জ এলজিইডির ওয়ার্ক এসিসট্যান্ট (কার্য সহকারী) কবির হোসেন একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও এক কন্যা নিয়ে ঝিনাইদহ শহরের মদনমোহনপাড়ার এলজিইডির কোয়ার্টারে বসবাস করতেন। খবর পেয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক ও সিনিয়র সহকারী প্রকৌশলী শালাওয়াত হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। ঝিনাইদহ সদর থানার এসআই ফজলুর রহমান জানান, রাতে ঘুমিয়ে ছিলেন কবির হোসেন। দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পেয়ে এলজিইডি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের দরজা ভেঙে দেখতে পান খাটের উপর কবির হোসেনের লাশ পড়ে আছে। তিনি জানান, ঘরের আসবাবপত্র ও টাকা পয়সা ঠিক থাকায় ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে কবিরের মৃত্যু হয়েছে। তাছাড়া লাশের সুরতহাল রিপোর্টে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে কোন অভিযোগ না করলে হয়তো লাশের ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা যেতে পারে বলেও এসআই ফজলুর রহমান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)