ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের একটি মাঠ থেকে কৃষ্ণ বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কৃষ্ণ বিশ্বাস ওই গ্রামের স্বর্গীয় গোবিন্দ বিশ্বাসের ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী থানা পুলিশের সদস্যরা জুগিন্দা গ্রামের একটি মাঠ থেকে কৃষ্ণ বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। তিনি নরসুন্দরের পেশায় নিয়োজিত ছিলেন। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশের সতকার করা হয়। স্থানীয়রা জানান, তিনি বিষপানে আত্মহত্যা করতে পারে ধারণা করা হচ্ছে।
