সুশৃঙ্খল ও সুন্দর জীবনের জন্য স্কাউটিং বিশেষ ভূমিকা পালন করে

আপলোড তারিখঃ 2018-03-01 ইং
সুশৃঙ্খল ও সুন্দর জীবনের জন্য স্কাউটিং বিশেষ ভূমিকা পালন করে ছবির ক্যাপশন:
৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরির মহাতাঁবু জলসা অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: জাফরপুরস্থ নতুন জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরী মহাতাঁবু জলসা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়েছে গতকাল বুধবার রাতে। ৬ দিন ব্যাপি নানা আয়োজন আর চ্যালেঞ্জে ভরপুর ছিল ৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরীর আদলে বসন্ত কাব মেলা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় মহাতাঁবু জলসার (গ্রান্ড ক্যাম্প ফায়ার) আগুনের কুন্ডলীতে মশাল হাতে আগুন জালিয়ে আয়োজনের পূর্ণতা এনে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপনের জন্য স্কাউটিং শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। কাব ও স্কাউটসরা কখনও মাদক ও অপরাধ কর্মকান্ডে জড়াতে পারে না। স্কুল জীবন থেকে কাব স্কাউটিং করে যে শিক্ষা নিয়ে একটি শিশু বেড়ে ওঠে তা ব্যাক্তি জীবনে বাস্তবরুপে ফুটে ওঠে ভালো মানুষ হিসেবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্যাম্প চিফ সাইফুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস’র সহকারী লিডার ট্রেনার শাহনেওয়াজ ফারুক ও উবাইদুল হক। উল্লেখ্য, জেলার মোট ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০জন শিক্ষার্থীকে নিয়ে এই কাব কাম্পুরী শুরু হয় গত ২৬ ফেব্রুয়ারি। ৩ দিনের কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার সকালে কাব স্কাউটরা কাম্পুরি প্রাঙ্গন ত্যাগ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)