শৈলকুপায় আগুনে পুড়লো ১৫ লাখ : সাহায্য পেল ৪০ হাজার!

আপলোড তারিখঃ 2018-03-01 ইং
শৈলকুপায় আগুনে পুড়লো ১৫ লাখ : সাহায্য পেল ৪০ হাজার! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ভস্মিভুত হয়। কিন্তু বুধবার শৈলকুপা উপজেলা পরিষদ থেকে তাদের সাহায্য দিয়েছে মাত্র ৪০ হাজার টাকা। এই হিসেবে একেকটি পরিবার পেয়েছে মাত্র ৫ হাজার টাকা করে। এই অপ্রতুল সাহায্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে শৈলকুপার ইউএনও উসমান গণি বলেছেন, প্রাথমিক ধাক্কাটাই সামলানো বড় ব্যাপার ছিল। পরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আরো সাহায্য দেওয়া হবে। শৈলকুপা দমকল বাহিনীর স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকালে বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১৫টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, চাল, ধান, পেয়াজ, রসুন ও গবাদিপশুসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পাদ ভস্মিভুত হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে দমকল বাহিনীর সুত্রে বলা হয়েছে। সরেজমিন দেখা গেছে, দলিলপুর গ্রামের আক্কাস আলী শেখ, মকছেদ আলী, রুস্তম আলী, গোলাম মোস্তফা, বশির আহম্মেদ, মুন্নাফ হোসেন, জিল্লুর রহমান ও নবুয়াতের ঘারবাড়ি বলতে কিছুই নেই। ৭টি পরিবারের ভিটেই কোন ঘরবাড়ি নেই। সব হারিয়ে পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। তাদের ঘরবাড়ি ও সংসারের জিনিসপত্র কিনতে বহু টাকার দরকার। শৈলকুপার ইউএনও উসমান গণি জানান, আমরা প্রাথমিক ধাক্কা সামলাতে প্রতি পরিবারকে উপজেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা, কম্বল, চাল, ডাল, তেল, নুনসহ ব্যবহারিক জিনিস দিয়েছি। তিনি বলেন গ্রামবাসি ও স্থানীয় চেয়ারম্যানও পরিবারগুলোর পাশে দাড়িয়েছে। আশা করা যায় তারা এই বিপদ কাটিয়ে উঠতে পারবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)