আমঝুপি নীলকুঠিতে মেহেরপুর নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2018-03-01 ইং
আমঝুপি নীলকুঠিতে মেহেরপুর নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুরের জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপরে ঐহিতাসিক আমঝুপি নীলকুঠি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে বক্তারা মেহেরপুর নিউজ উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মেহেরপুর নিউজ প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। পাঠকের আস্থাকে ধরে রাখার আহ্বান জানান তারা। মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ প্রতিবেদক মুজাহিদ মুন্নার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক ও মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, চিফ রিপোর্টার মিজানুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব চাদু, যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক পোলেন, গণসংযোগ সম্পাদক দিলরুবা খাতুন, আমঝুপি ডাল ও তেল বীজ খামারের কন্টাকগ্রোয়ার্স জোনের উপ-পরিচালক জিয়া উদ্দিন বিশ্বাস, সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা নওজেস আলী, আমঝুপি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান। দৈনিক সময়ের সমীকরণের বারাদী প্রতিনিধি হামিদুল ইসলাম। পরে জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে একটি কেক কাটা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)