মেহেরপুরে মহিলা আওয়ামী লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2018-02-28 ইং
মেহেরপুরে মহিলা আওয়ামী লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা খাতুনের নেতৃত্বে বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হোটেল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর পরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া আক্তার জামিলা, সাধারণ সম্পাদক সামছুন নাহার ঝুনু, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোনালিসা ফেরদৌস এ্যানি, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলামিন হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মিসকিন, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, ছাত্রনেতা রাশেদ লতিফ প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের-এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)