অনির্বাণ থিয়েটার একুশে নাট্যমেলার সমাপনি আজ

আপলোড তারিখঃ 2018-02-28 ইং
অনির্বাণ থিয়েটার একুশে নাট্যমেলার সমাপনি আজ ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: অশনিগুলো হোক আন্দধ্বনি শ্লোগানকে ধারণ করে দর্শনা অনির্বাণ থিয়েটার ৮দিন ব্যাপী একুশে নাট্যমেলার আয়োজন করে। এ নাট্যমেলায় প্রথম দিনে ভারতের কলকাতার সৌমিত্র ঘোষ এর কবিতা আবৃতি ও কলকাতার মাদল গানের দলের পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া সকালে প্রভাত ফেরী ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন, প্রভাত ফেরি শেষে শিশুদের বর্ণলিখন প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত এবং নাট্যমেলার উদ্বোধন। মেলার দ্বিতীয় দিনে বিকালে বড় বলদিয়া স্কুল এন্ড কলেজের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। একুশে নাট্যমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজী আলী আজগার টগর। অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুর হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। সন্ধ্যায় নাট্য উৎসবের আলোচনা ও রবিন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে মিজানুর রহমানের লেখা আনোয়ার হোসেনের নিদের্শনায় এবং অনির্বাণ থিয়েটারের পরিবেশনায় নাটক হিং টিং সট পরিবেশিত হয়। নাট্যমেলার তৃতীয় দিনের অনুষ্ঠান সূচিতে বিকাল ৪টায় দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের উপস্থাপনায় সংগীত পরিবেশিত হয়। সন্ধ্যায় আলোচনায় ছিলো বাঙ্গালী জীবনে রবীন্দ্রনাথ ও নজরুল আলোচক হিসাবে ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল আক্তারুজ্জামান, দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেন ও এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম। আলোচনা শেষে ঢাকা সংলাপ থিয়েটারের পরিবেশনায় নাটক `বোধ` পরিবেশিত হয়। চতুর্থ দিনের অনুষ্ঠানমালায় সন্ধ্যায় গ্রন্থাগারও জীবন শীর্ষক আলোচনায় অংশ নেন দর্শনা দর্শনা অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম। আলোচনা পর কলকাতার ঢাকুরিয়া নাট্যমুখ থিয়েটারের পরিবেশনায় নাটক জিয়ন কন্যা পরিবেশিত হয়। নাটক শেষে ওস্তাদ মশিউর রহমানের পিরবেশনায় শাস্ত্রীয় সংগীতের আসর বসে। ৫ম দিনের অনুষ্ঠানমালায় ৪টায় দর্শনা দর্শনা সরকারী কলেজের উপস্থাপনায় উপস্থাপনায় সংগীত পরিবেশিত হয়। সন্ধায় গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল আমিন সন্ধায় নাটক ও দর্শক সংযোগ বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার মলয় ভৌমিক ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দিন আহম্মেদ। সন্ধায় রাজশাহীর অনুশীলন নাট্য দলের পরিবেশনায় `নাটক ম্যাওসংকেত্তন` পরিবেশিত হয়। নাটক শেষে লোক সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। নাট্যমেলার ৬ষ্ঠ দিনে বিকাল ৪টায় আনন্দদামের শিশু শিল্পীরা সংগীত পরিবেশিত হয়। সন্ধায় মনজগতে সুর ও সংগীত নিয়ে আলোচনা আনন্দধাম এর উপাধ্যক্ষ ওস্তাদ মশিউর রহমান ও অরিন্দম থিয়েটারের সভাপতি ইয়াকুব আরী জোর্য়াদ্দার। সন্ধায় প্রয়াত শিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ও নায়ক রাজ রাজ্জাকের স্বরণে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। ৭ম দিনে বিকাল ৪টায় দর্শনা বালিকা বিদ্যালয়ের পরিবেশনায় সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতি চর্চা ও সংগঠন নিয়ে আলোচনা করেন অনির্বাণ থিয়েটারের আনোয়ার হোসেন। আলোচনা শেষে সিরাজগঞ্জ নাট্যলোকের পরিবেশনায় নাটক রূপসুন্দুরী পরিবেশিত হয়। নাটক শেষে লালন গীতির আসর বসে। সপ্তম দিনের অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান মুকুল, হাসমত কবির, মোস্তাফিজুর রহমান আলো, সায়মুল হক টিপু ও সাজ্জাদ হোসেন। ৮ম দিনে নাট্য মেলায় সহযোগিতাকারীদের কৃতজ্ঞতা প্রকাশ। সন্ধ্যায় খুলনা কোরাস সংগীত শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত পরিবেশিত হওয়ার মধ্যে দিয়ে মেলার সমাপনি হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)