ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৬০ কেজি চাল বরাদ্দ

আপলোড তারিখঃ 2018-02-28 ইং
ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩৬০ কেজি চাল বরাদ্দ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার খুদিয়াখালি গ্রামের আবাসনে আগুনে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খদিয়াখালি আবাসন প্রকল্পের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সাহায্যের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিপূর্বে তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার করে নগদ টাকা দেয়া হয়। জানা গেছে, আলমডাঙ্গার খদিয়াখালি আবাসনে গত ১৭ ফেব্রুয়ারী আগুন লেগে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা ত্রান শাখা থেকে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেয়া হয়। সেইসব ক্ষতি গ্রস্ত পরিবারের জন্য আলমডাঙ্গা উপজেলা ত্রান শাখার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আক্দুল কাদের সাগরী খাতুন, মোছঃ আরা খাতুন, শামীম, কারণ আলী, বিপুল হোসেন, ফারুক হোসেন, বাবু, চাঁদ আলী, ফাতেমা খাতুন, মাসুদ ও হাফিজুর রহমান। মোট ১২জন কে ৩৬০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)