জীবননগর থেকে ভারতীয় চোরাচালানী আটক করেছে বিজিবি

আপলোড তারিখঃ 2018-02-28 ইং
জীবননগর থেকে ভারতীয় চোরাচালানী আটক করেছে বিজিবি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে পৃথক অভিযান চালিয়ে ১২৫ কেজি ভারতীয় গ্লুকোজ, ১৯০ প্যাকেট ভারতীয় কলম এবং ৩২ প্যাকেট ভারতীয় ফলিফিক্স এন্টি সিরাম তৈল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে এসকল মালামাল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার জীবনগর পাকা রাস্তা নামক স্থান হতে ১২৫ কেজি ভারতীয় গ্লুকোজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৫’শ টাকা। অপরদিকে, একইদিন মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তার উপর থেকে ১৯০ প্যাকেট ভারতীয় কলম এবং ৩২ প্যাকেট ভারতীয় ফলিফিক্স এন্টি সিরাম তৈল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৯’শ টাকা। উদ্ধারকৃত ভারতীয় ১২৫ কেজি গ্লুকোজ, ১৯০ প্যাকেট ভারতীয় কলম এবং ৩২ প্যাকেট ভারতীয় ফলিফিক্স এন্টি সিরামের সর্বমোট মুল্য ১ লাখ ২৯ হাজার ৪’শ টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)