মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2018-02-28 ইং
মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিকল্পিত ড্রেন নিষ্কাশন ও বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাগরিকবৃন্দের ভূমিকা প্রসঙ্গে মেহেরপুরে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় মেহেরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির রাজনৈতিক ফেলো মিজানুর রহমান হিরন। বক্তব্য রাখেন সংগঠনটির কো-অর্ডিনেটর আমিনা সুলতানা জয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জালাল আকবর, জেলা পরিষদের সদস্য সামিউন বাসিরা পলি, আওয়ামী লীগ নেতা ও পরিবেশ কর্মী মিয়ারুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম। সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)