বিষ খাইয়ে চারটি ছাগল মারার অভিযোগ

আপলোড তারিখঃ 2018-02-28 ইং
বিষ খাইয়ে চারটি ছাগল মারার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে শত্রুতামূলক আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের সার ডিলার হাশেমের জামাতা সোহেল পার্শবর্তি এলাকায় কলার চাষ করছে। গতকাল সকাল ৮টার দিকে ওই কলাবাগানে একই গ্রামের জামাত আলীর ছেলে লাল্টুর ৫ টি ছাগল ঘাস খেতে যায়। কিছুক্ষণ পর ছাগলগুলো বাড়ি এসে লুটিয়ে পড়ে। এ সময় ছাগল মালিক চিন্তায় ভেঙে পড়েন। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখে ছাগলের মুখ দিয়ে লালা ঝরছে আর বিষের গন্ধ বের হচ্ছে। পরে ছাগলের দৌড় লক্ষ্য করে এগিয়ে যায় উৎসুক প্রতিবেশিরা। আশপাশ খুঁজতে খুঁজতে কলার জমিতে গিয়ে দেখে ভূষির সাথে দানাদার বিষ মাখানো খাবার। সেগুলো ছিলো ৬ জায়গায়। এ সময় ছাগল মালিকসহ প্রতিবেশিরা ২ টি ছাগল তার বাড়িতে নিয়ে গেলে প্রথমে স্বীকার করে ৪ হাজার টাকা দিতে যায়। তবে কর্তৃপক্ষ তা না নিলে ১০ হাজার টাকার প্রস্তাব দিলে তাও না নিয়ে ছাগল রেখে বাড়ি ফিরে দেখে আরো দুইটি ছাগল মরে গেছে। আরো ১ টি ছাগল নিয়ে তারা আশঙ্কায় রয়েছে। ছাগলগুলোর মধ্যে ১টি খাসি, ২টি ধাড়ি ও ১টি পাটি। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। দরিদ্র আলমসাধু চালক ও তার পরিবার ছাগলের মৃত্যুতে পরিবারে এক ধরণের শোক বইছে। এ বিষয়ে সন্ধ্যার দিকে গ্রাম্য সালিশ হওয়ার কথা রয়েছে। তবে ওই খানে আরো ৪/৫ টি শালিক পাখি মারা গেছে বলে জানান প্রতিবেশিরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ক্ষতিয়ে দেখে সু-ব্যবস্থা নেবেন এমনটিই আশা করছেন ভুক্তভুগিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)