ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজার থেকে সাইকেল চোর সন্দেহে রকিবুল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে হাটবোয়ালিয়া ফাড়ি পুলিশের এএসআই রওশন তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করেন। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রকিবুলকে সাইকেল চোর সন্দেহে হাটবোয়ালিয়া বাজার থেকে এলাকার লোকজন আটক করে গণধোলাই দিয়ে ফাঁড়ি পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করেছে। উল্লেখ্য, সে মোড়ভাঙ্গা গ্রামের একটি পান বরজে পান চুরির ঘটনায় অভিযুক্ত। তাকেসহ আরো দু’জনকে সালিশ সভায় পান চুরির ঘটনায় জড়িত থাকায় জরিমানা করা হয়েছে।
