চুয়াডাঙ্গার ভিমরুল্লাহে পরস্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহে অনৈতিক কাজ দেখে ফেলায় ওই নারীর স্বামী নূর ইসলাম বেধরক পিটিয়ে পালিয়েছে অভিযুক্ত শাহাবুল নামের এক ব্যক্তি। এঘটনায় অত্র এলাকায় রাতেই উত্তেজনার সৃষ্টি হলে, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এলাকাবাসীরা জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ পুরাতন মসজিদপাড়ার নূর হোসেনে স্ত্রী দু'সন্তানের জননী আফরোজা খাতুনের সাথে একই এলাকার মৃত ওয়াদ মন্ডলের ছেলে দু'সন্তানের জনক রঙ মিস্ত্রী শাহাবুলের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এই সর্ম্পকের সূত্রধরে দু’জনই অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় আফরোজার স্বামী নূর ইসলাম দেখে ফেলে। এবং তাদের হাতেনাতে আটক করতে গেলে অভিযুক্ত শাহাবুল আফরোজার স্বামী নূর ইসলামকে বেধরক পিটিয়ে পালিয়ে যায়। পরে নূর ইসলামের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। এবং শাহাবুলকে খুজতে থাকে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
নূর ইসলাম জানায়, রাত সাড়ে ১২টার পরে পাশের ঘরে শাহাবুলের সাথে আমার স্ত্রী অনৈতিক কাজ করছিলো। আমার ঘুম ভেঙ্গে গেলে আমি দেখে ফেলি এবং চিৎকার করলে শাহাবুল আমাকে মারধর করে ও গলা টিপে ধরে। পরে স্থানীয়দের উপস্থিত টের পেয়ে সে পালিয়ে যায়।
এরিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী বিয়ের দাবিতে অভিযুক্ত শাহাবুলের বাড়ীতে অনশন করছে। আর শাহাবুল পলাতক থাকায় পুলিশ ওই নারীকে এলাকার সেলিমের জিম্মায় রেখে চলে এসেছে।
এবিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি
উল্লেখ্য, শাহাবুল ও আফরোজার মধ্যে দীর্ঘদিন পরকিয়া সম্পর্ক রয়েছে। তারা কয়েকমাস আগে অজানা উদ্দেশ্য পাড়ি জমিয়েছিলো। পরে তাদের পরিবারের মধ্যস্থতায় তারা ফিরে আসে। এবং বিষয়টি মিমাংসা করে যে যার সংসারে মনযোগী হওয়ার গতরাতেই আবার এ ঘটনা ঘটায়।
