সহযোগিতা চাইলেন সময়ের সমীকরণ প্রধান সম্পাদক

আপলোড তারিখঃ 2018-02-26 ইং
সহযোগিতা চাইলেন সময়ের সমীকরণ প্রধান সম্পাদক ছবির ক্যাপশন:
মাদকের আগ্রাসন বন্ধে ওপার বাংলার কবি সাহিত্যিকদের কাছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪০ বছর পূতির্তে ‘এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনে’ সম্মাণিত অতিথির বক্তব্যে দৈনিক সময়ের সমীকরণ প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেছেন, ‘আমরা আজ এক ভয়াল মাদক আগ্রাসনের শিকার। ভারত এবং বাংলাদেশ এ দুদেশে ফেনসিডিল ও ইয়াবা বিক্রয় এবং পাচার নিষিদ্ধ রয়েছে। ভারতের কোন স্থানে তা পাওয়াও যায় না। অথচ ভয়ানক ভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এই ফেনসিডিল পাচার হচ্ছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি থেকে শুরু করে পুলিশ, জেলা প্রশাসন সর্বাত্তক চেষ্টা করার পরও তা বন্ধ করা যাচ্ছে না। কারণ শুধু মাত্র বাংলাদেশে পাচার করার জন্য এই জেলার পার্শ্ববর্তী সীমান্তগুলোতে শুধুমাত্র বাংলাদেশে পাচার করার জন্য এই মাদকের কারখানা স্থাপন করা হয়েছে। সাহিত্যের সাথে এই আলোচনা প্রাসাঙ্গিক না হলেও বলতে চাই- প্রতিবেশি হিসেবে অপর প্রতিবেশি যদি সমস্যায় পড়ে তবে তা শোনা এবং তার প্রতিকার করা প্রতিবেশি হিসেবে সকলের দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। ওপার বাংলার সাংস্কৃতির দূত হিসেবে এখানে যে সমস্ত কবি সাহিত্যিকরা প্রতিনিধিত্ব করছেন তারা ফিরে যেয়ে যেন আমাদের এই আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে তুলে ধরতে পারেন এই আশা করছি। অন্তত এরমাধ্যমে আমরা যে ভয়ানক মাদকের আগ্রাসী সঙ্কটের মধ্যে রয়েছি তা হতে রক্ষা পেতে পারি; এ থেকে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারে তবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কারণ, যদি যুবক মাদকের জন্য পথভ্রষ্ট হয়ে পড়ে তবে সাহিত্য চর্চা কেনো কোন কিছুই সফল হবে না।’ তিনি আরো বলেন, ‘এপার বাংলা ওপার বাংলার সম্পর্ক দীর্ঘদিনের। অবিভক্ত ভারত বর্ষ তো বটেই এবং বঙ্গভঙ্গের আগেও তখন আমরা চুয়াডাঙ্গা জেলা তথা বৃহত্তর কুষ্টিয়া জেলা ভারতের নদীয়া জেলার অন্তর্গত ছিলাম। সেই হিসেবে ওপার বাংলার সাথে আমাদের আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের নয়; এখনও তা আছে। আমাদের সাথে একদিকে যেমন প্রতিবেশি সুলভ সম্পর্ক রয়েছে। অপরদিকে মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে পরম আতিথিয়তায় বরণ করেছেন, আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য আমরা ওপার বংলার কাছে চিরকৃতজ্ঞ।’ তিনি বলেন, সংস্কৃতিক চর্চা সমাজকে বিকশিত করে, সুস্থ সুন্দর সমাজ গঠন করে এবং সুন্দর সমাজ গঠনে শুধু সহায়ক ভূমিকায় পালন করে না; কখনও যদি রাজনীতি যদি বিচ্যুতি হয় সেই বিচ্যুতিকেও আবার সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসাতে সংস্কৃতিক চর্চা একটি বিশেষ ভূমিকা পালন করে। গত শনিবার সন্ধ্যায় সম্মাননা প্রদান আলোচনা সভায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে মঞ্চে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের সাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পি আবুল বাশার, কবি মাকিদ হায়দার, কবি সুব্রত সরকার, গল্পকার ও কবি পার্থ আচার্য ও কবি আশরাফ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাঈফ ও মনোয়ারা খুশি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)